"তাহার ছুটির দিন সম্পূর্ণ মাটি হইয়া গেল" তাহার ছুটির দিন সম্পূর্ণ মাটি হইয়া গেল (i) লেখকের অন্য একটি গল্পের নাম লেখো। তিনি কীসের কারণে বিশ্বে খ্যাতিলাভ করেছিলেন। [2] (ii) 'তাহার' বলতে এখানে কার কথা বলা হয়েছে। [2] (iii) কে, কীভাবে তার দিনটি মাটি করেছিল। [3] (iv) এর পরবর্তী অবস্থাটি বর্ণনা করো। [3] (i) অন্য একটি গল্পের নাম : উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরেরগিন্নি ছোটগল্প থেকে নেওয়া হয়েছে। লেখকের অন্যান্য অনেক গল্পের মধ্যে একটি গল্পের নাম হল 'নষ্টনীড়'। তিনি 'গীতাঞ্চলী' কাব্যগ্রন্থ রচনা করে ১৯১৩ খ্রিস্টাব্দে নোবেল প্রাইজ পান এবং বিশ্বে খ্যাতিলাভ করেন। (ii) 'তাহার' বলতে এখানে কার কথা বলা হয়েছে? 'তাহার' বলতে এখানে 'গিন্নি' গল্পে বর্ণিত একটি বিদ্যালয়ের আশু নামের একটি অতি শান্ত ছাত্রের কথা বলা হয়েছে। সে স্বভাবে লাজুক, মেধাবী এবং সকলের কাছে তার ভালোমানুষ হিসাবে পরিচিত ছিল। (iii) কে, কীভাবে তার দিনটি মাটি করেছিল? আশুর দিনটি মাটি করেছিল তারই ছোটো বোন। তার বোনের অন্য কোনো সমবয়স্ক সঙ্গী না-থাকায় আশুই ছিল তার খেলার একমাত্র সাথী। আলোচ্চ্য ছ...
Bengali Questions and Answers for ICSE and CBSE